1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য সুখবর, একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড - রংপুর সংবাদ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর রাখাইনে স্থলযুদ্ধে পিছিয়ে জান্তা, আকাশ হামলায় বাড়ছে বেসামরিক বিপর্যয় চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য সুখবর, একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড রংপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা সালমানের ভয়ে ঐশ্বরিয়ার দেহরক্ষী হয়েছিলেন কেতন, জানালেন অজানা ঘটনা

চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য সুখবর, একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ জন নিউজটি পড়েছেন
বারবার চিকিৎসা নিতে থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা
বারবার চিকিৎসা নিতে থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক

চিকিৎসার প্রয়োজনে থাইল্যান্ডে যাতায়াতকারী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটি। এখন থেকে প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি রোগীদের একাধিকবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) ভিসা দেওয়ার আশ্বাস দিয়েছে থাইল্যান্ড।

এ ছাড়া ২০২৭ সালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে থাই রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে ইচ্ছুক রোগীদের ভিসা প্রদানের ক্ষেত্রে দেশটির সহযোগিতার প্রশংসা করেন হুমায়ুন কবির। একই সঙ্গে যেসব রোগীকে নিয়মিত চিকিৎসার প্রয়োজনে একাধিকবার থাইল্যান্ডে যেতে হয়, তাঁদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সহজ করার অনুরোধ জানান তিনি।

জবাবে প্রয়োজন রয়েছে এমন বাংলাদেশি চিকিৎসাপ্রত্যাশীদের একাধিকবার প্রবেশের ভিসা দেওয়ার আশ্বাস দেন থাই রাষ্ট্রদূত।

এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদনের প্রতি এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (আরসিইপি)-তে বাংলাদেশের অন্তর্ভুক্তির আকাঙ্ক্ষায় থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায়ের প্রসঙ্গও তুলে ধরেন হুমায়ুন কবির। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

জবাবে এসব বিষয়ে বাংলাদেশের পাশে থাকা এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun