1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যথেষ্ট হয়েছে আর নয়, সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী খাল পুনঃখননের উদ্বোধন করে মাছ ও হাঁস অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী র’ক্তা’ক্ত লা’শের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় ফ্যাসিবাদী শক্তি: রিজভী লালমনিরহাটে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট: প্রধানমন্ত্রী লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী লালমনিরহাট সফর তিস্তা মহাপরিকল্পনার  স্বপ্ন দেখছেন    উত্তরের পাঁচ জেলার কৃষক   রংপুরে একই দিনে  পুড়লো দুটি বাস রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে  দুই যাত্রীকে হত্যার অভিযোগ

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ জন নিউজটি পড়েছেন
লালমনিরহাট প্রতিনিধি। 
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
লালমনিরহাটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে তিনি ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
দিনের শেষ কর্মসূচিতে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিস্থলে সকাল থেকেই নেতাকর্মীসহ সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন। মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun