1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত... রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী - রংপুর সংবাদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত… রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের ১৫ কিমির মডেল খাল জানালেন ত্রাণমন্ত্রী দুলু ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার …. রংপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমনিরহাটে এইচএসসির ফলাফল বিপর্যয়, পাসশূন্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩,আহত ১২ লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও হুইলচেয়ার বিতরণ অটোরিকশাকে বাসের ধাক্কা মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি

জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত… রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২২ জন নিউজটি পড়েছেন


জেলা প্রতিনিধি
রংপুর। 

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, স্যোসাল মিডিয়ায় অনেকে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উস্কানী দিচ্ছে। আমরা বলতে চাই এত খুন, গুম, মানুষকে পঙ্গু করে ফেলার পর কিভাবে ভাবেন এই দেশে আপনাদের বিচার হবে না। এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত।  শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুর মিঠাপুকুর বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হচ্ছে জগতের সকল প্রাণি সুখী হোক। আমরা সম্মিলিতভাবে অন্তর্ভূক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, তারা এমন লুটপাট করছে, যে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তারা দেশের অর্থনীতিকে ভেঙ্গে দিয়েছে। সেই পর্যায় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনঃর্গঠনে কাজ করা হচ্ছে। বৈশি^ক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে, সবকিছু দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এখনও দেশের মানুষ তিনবেলা ভাত খেতে পারছে।
তিনি আরও বলেন, চব্বিশের অভ্যূত্থানের আগেও তারা পালিয়েছিল। এখনও তারা পালিয়ে আছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি জনগণের মাঝে বেঁচে থাকতে চায়। শহীদ জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেটেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মানুষ শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতি অকুন্ঠ সমর্থন রেখেছিলেন। উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, রংপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব পরিতোষ চক্রবর্তী, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, আদিবাসী স্বপন এক্কা, পিংকি তিজ্ঞাসহ অন্যরা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun