1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ-লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু - রংপুর সংবাদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে  দুই যাত্রীকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু এসএসসির ৮০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত… রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের ১৫ কিমির মডেল খাল জানালেন ত্রাণমন্ত্রী দুলু ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার …. রংপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমনিরহাটে এইচএসসির ফলাফল বিপর্যয়, পাসশূন্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২

ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ জন নিউজটি পড়েছেন
​লালমনিরহাট প্রতিনিধি।
ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অপরাধমুক্ত মানুষই হলো প্রকৃত ভালো মানুষ। বর্তমান সমাজে সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো আজ ধ্বংসের পথে। তাই সমাজকে মাদকসহ সব ধরনের অপরাধমুক্ত করতে হবে।
​শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের আদিতমারী সরকারি জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্নয়নের রূপরেখা তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, অবকাঠামোর পাশাপাশি মানুষের মানবিক উন্নয়ন ঘটলেই কেবল প্রকৃত উন্নয়ন ও তার সার্থকতা নিশ্চিত হয়। তবেই গড়ে উঠবে ‘আলোকিত লালমনিরহাট’। সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার বহুমুখী উন্নয়নমূলক কাজও চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
​মন্ত্রী আরও বলেন, ‘আলোকিত লালমনিরহাট’র এই সামাজিক আন্দোলন আজ দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। এর লক্ষ্য ও কার্যক্রম দেখে ইতিমধ্যে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলা পরিদর্শন করেছেন এবং নিজ নিজ জেলায় এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বক্তব্যের একপর্যায়ে সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, আমরা শুধু টাকা দেখে মসজিদের সভাপতি করি, কিন্তু সেই টাকার উৎস খোঁজার চেষ্টা করি না। অবৈধ বা ঘুষ-মাদকের টাকা দান করে বাহবা পেলেও সেভাবে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। মাদক সেবন আর নামাজ একসঙ্গে চলতে পারে না উল্লেখ করে তিনি সমাজ থেকে সব ধরনের অপরাধ ও মাদকের মূলোৎপাটন করার তাগিদ দেন।
​নিজের বিবেককে পাহারাদার বানানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আলোকীত লালমনিরহাটের এই আন্দোলনে যদি দু-একজন মাদকসেবী থেকে থাকেন, তবে তাদের অবিলম্বে স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।
নিকাহ রেজিস্টারদের (কাজি) কঠোরভাবে সতর্ক করে ত্রাণমন্ত্রী বলেন, যৌতুকের বিয়ে বা বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্টারদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। সঠিকভাবে বয়স যাচাই করে বিয়ে রেজিস্ট্রি করতে হবে এবং বিয়ের অনুষ্ঠানেই বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
​‘আলোকিত লালমনিরহাট’-এর আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আলোকিত লালমনিরহাট’-এর জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।
​সভা শেষে প্রধান অতিথি উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’-এর বিশেষ পোশাক বিতরণ করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun