1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে একই দিনে  পুড়লো দুটি বাস - রংপুর সংবাদ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী লালমনিরহাট সফর তিস্তা মহাপরিকল্পনার  স্বপ্ন দেখছেন    উত্তরের পাঁচ জেলার কৃষক   রংপুরে একই দিনে  পুড়লো দুটি বাস রংপুরে ক্যাডেট কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে  দুই যাত্রীকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু এসএসসির ৮০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত… রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের ১৫ কিমির মডেল খাল জানালেন ত্রাণমন্ত্রী দুলু

রংপুরে একই দিনে  পুড়লো দুটি বাস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।
রংপুরে পৃথক স্থানে দুটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভষ্মিভূত হয়েছে বাস দুটি। এনিয়ে জনমনে আতংঙ্ক তৈরী হয়েছে। তবে উভয় বাসে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থরা বলছেন, দেশজুড়ে সন্ত্রাস-নাশকতার অংশ হিসেবে দূর্বৃত্তরা বাস আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে। বাস স্ট্যান্ডের নিরাপত্তা প্রদানসহ যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতনরা।
জানা যায়, রংপুর নগরীর পর্যটন মোটেলের বিপরীত পাশের্^ শিক্ষার্থী পরিবহনের কাজে ব্যবহৃত লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি (রংপুর মেট্রো-জ-১১-০০০১) প্রতিদিনের মত প্রতিষ্ঠান সংলগ্ন সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। বুধবার ভোর ৪টার দিকে দূর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে মুর্হুতেই বাসটিতে দাউ দাউ করে আগুন জ¦লতে শুরু করে। ঘটনাস্থলের পাশে অবস্থিত সিদ্দিকীয়া বিশ^ ইসলাম মিশনের শিক্ষার্থীরা আগুন লাগার বিষয়টি টের পান। এ সময় মাদ্রাসার শিক্ষক এনামুল কবির কোচিং সেন্টারের মালিককে ফোন করে অগ্নিকান্ডের বিষয়টি অবগত করেন। এদিকে ঘটনাস্থলের পাশর্^বর্তী টাটা শো-রুমে থাকা লোকজন অগ্নিকান্ডের বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভান ফায়ার সার্ভিস কর্মীরা। কিন্তু ততক্ষনে পুরো বাসটি ভষ্মিভূত হয়ে যায়। এদিকে বাসে আগুন দেয়ার ঘটনায় জনমনে আতংঙ্ক তৈরী হয়েছে। স্থানীয়রা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পরিচালক নাহিদুজ্জামান ইকবাল মাছুম বলেন, আমি ছোট পরিসরে কোচিং সেন্টার চালাই। ২৮ সিটের এ বাসটি আমি ডাউনপেমেন্টে কিনে ধীরে ধীরে টাকা পরিশোধ করেছিলাম। বাসটি পুড়ে যাওয়ায় আমি মারাত্মক ক্ষতির মুখে পড়েছি। আমি চাই অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনাসহ বাসের ক্ষতিপূরণ দেয়া হোক।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সরেজমিনে তদন্ত করছে। আগুন দেয়ার পেছনে কারা জড়িত থাকতে পারে তা অনুসন্ধান করা হচ্ছে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করছে।

দিন-দুপুরে পুড়ল আরেকটি বাস : এদিকে রংপুর নগরীতে আরেকটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বাস টার্মিনাল সংলগ্ন মৎস আড়ত এলাকায় আগুন লেগে বাসটি ভস্মিভূত হয়ে যায়। ওয়েল্ডিং থেকে বাসে আগুন লেগেছে পুলিশ দাবী করলেও বাস মালিক বলছে নাশকতার মাধ্যমেই বাসটিকে জ¦ালিয়ে দেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হৃদয়-তাহসিন পরিবহনের বাসটি নগরীর বাস টার্মিনাল সংলগ্ন মৎস আড়ৎ এলাকায় মেরামতের কাজ করা হচ্ছিলো। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাসটিতে বেলা আড়াইটার দিকে আগুন লেগে যায়। স্থানীয়রা অতিরিক্ত তাপের কারণে সামনে যেতে না পারলেও বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষনে পুরো বাসটি জ¦লে যায়।
বাস মালিক হৃদয় আহমেদ বলেন, মৎস আড়ত সংলগ্ন এলাকায় আমাদের গ্যারেজ রয়েছে। সেখানে বাসটির মেরামত করা হচ্ছিলো। সকাল সাড়ে ১০টার দিকে বাসের ওয়েল্ডিংয়ের কাজ করা হয়। রাস্তার পাশের্^ বাসটি ফাঁকা পেয়ে দূর্বৃত্তরা আগুন দিয়ে চলে যেতে পারে। এ ঘটনায় আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়লাম।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী বলেন, এটি নাশকতা। ওয়েল্ডিংয়ের কাজ হয়েছে সকালে আর বাসে আগুন লেগেছে দুপুরে। যদি ওয়েল্ডিং থেকে আগুন লাগতো তাহলে সকালেই বাসটি জ¦লে যেত।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই আরেফিন হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ওয়েল্ডিং থেকে আগুন লেগেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে মহানগর যুবদল। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন। এরপর টাউন হলের উন্মুক্ত মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। রংপুরসহ সারাদেশে সুষম উন্নয়ন হচ্ছে।এটি দেখে পতিত আওয়ামী লীগসহ ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। তারা বাসে আগুন, থানা ভাংচুর, অস্ত্রলুটসহ অগ্নিসন্ত্রাস করে চলেছে। দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রংপুরের মাটিতে আর কোন ষড়যন্ত্রকারীরা দেশবিরোধী কোন কার্যক্রম করতে পারবে না

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun