1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা - রংপুর সংবাদ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা সালমানের ভয়ে ঐশ্বরিয়ার দেহরক্ষী হয়েছিলেন কেতন, জানালেন অজানা ঘটনা ইয়েমেনে সৌদি বিমান হামলায় শিশুসহ ৪১ জন নিহতের দাবি হুথিদের বই পড়ার অভ্যাস গড়বেন যেভাবে, জেনে নিন ১০টি কার্যকর কৌশল জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল যুগান্তকারী: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধ হতে হবে: মীর শাহে আলম চা পানে কমতে পারে হৃদরোগ, স্ট্রোক ও ডিমেনশিয়ার ঝুঁকি বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, বিশ্রামে তারকারা সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি আবু হানিফের ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে বাস চলাচল শুরু

সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন নিউজটি পড়েছেন
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শনিবার, ২১ নভেম্বর ২০২৬। ছবি: বঙ্গভবন
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শনিবার, ২১ নভেম্বর ২০২৬। ছবি: বঙ্গভবন

নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পাশাপাশি বিউগলে বেজে ওঠে করুণ সুর।

পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে সংরক্ষিত দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।

এর আগে শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেন। স্বাধীনতার পর থেকে প্রতিবছর ২১ নভেম্বর দিনটি যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনীর প্রধানরা সৌজন্য সাক্ষাৎ করবেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun