1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব: আরও দুই দিন বৃষ্টি - রংপুর সংবাদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে বাস চলাচল শুরু নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত বিরল সফরে ভারতে পাকিস্তানি মন্ত্রী ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব: আরও দুই দিন বৃষ্টি বেরোবির হল ছাড়তে ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের মিঠাপুকুরে স্কুলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত কয়েক শিক্ষার্থী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার রংপুরের সাবেক চেয়ারম্যান রংপুর বিভাগে গ্যাস সরবরাহের ঘোষণা, সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর যথেষ্ট হয়েছে আর নয়, সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী খাল পুনঃখননের উদ্বোধন করে মাছ ও হাঁস অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব: আরও দুই দিন বৃষ্টি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ জন নিউজটি পড়েছেন
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব: আরও দুই দিন বৃষ্টি
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব: আরও দুই দিন বৃষ্টি

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে বৃষ্টির বিস্তৃতি কমে আসবে। সোমবার থেকে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে শুক্র ও শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) থেকে বৃষ্টির বিস্তৃতি কমে আসতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ও শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে এবং বর্তমানে ভারতের ওড়িশা অঞ্চলে অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে শুক্র ও শনিবার বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে মূলত বৃষ্টিপাতই হবে, অন্য কোনো বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই।

শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগের ছয় ঘণ্টায় রাজধানীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun