1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত - রংপুর সংবাদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে বাস চলাচল শুরু নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত বিরল সফরে ভারতে পাকিস্তানি মন্ত্রী ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব: আরও দুই দিন বৃষ্টি বেরোবির হল ছাড়তে ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের মিঠাপুকুরে স্কুলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত কয়েক শিক্ষার্থী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার রংপুরের সাবেক চেয়ারম্যান রংপুর বিভাগে গ্যাস সরবরাহের ঘোষণা, সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর যথেষ্ট হয়েছে আর নয়, সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী খাল পুনঃখননের উদ্বোধন করে মাছ ও হাঁস অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৭ জন নিউজটি পড়েছেন
নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম
নভেম্বরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:

নভেম্বর মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ নভেম্বর থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসের জন্যও ওই দাম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত মূল্য আগামী ১ নভেম্বর থেকে কার্যকর থাকবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এবং দেশের সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun