1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, রটনা ছড়ানো হচ্ছে: ত্রাণ মন্ত্রী - রংপুর সংবাদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে  দুই যাত্রীকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু এসএসসির ৮০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত… রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের ১৫ কিমির মডেল খাল জানালেন ত্রাণমন্ত্রী দুলু ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার …. রংপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমনিরহাটে এইচএসসির ফলাফল বিপর্যয়, পাসশূন্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২

বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, রটনা ছড়ানো হচ্ছে: ত্রাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৭ জন নিউজটি পড়েছেন
লালমনিরহাট প্রতিনিধি।
দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে বাস্তবে যতটা না সংকট রয়েছে, তার চেয়ে অসত্য রটনাই বেশি ছড়ানো হচ্ছে।
বুধবার(২৬ আগষ্ট) দুপুরে লালমনিরহাটে সার বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কৃষক পর্যায়ে সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা আরো সহজ ও গতিশীল করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে আরো একজন করে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি দ্রুত সার পৌঁছাতে খুচরা বিক্রেতার সংখ্যাও বাড়ানো হবে।
কৃষি খাতে সরকারের নীতিগত সমর্থনের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, “সরকার সারে বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে যাচ্ছে। তাই কৃষকদের ভোগান্তি সৃষ্টি করে অসৎ ডিলাররা কৃত্রিম সংকট তৈরি বা সার মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি সতর্ক করে জানান, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে মজুতকৃত সার উদ্ধার করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মন্ত্রী ঈদ-এ-মিলাদুন্নবী ও স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সভায় লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান,  জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun