1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বুড়িমারী বন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে ৪৬৫ কোটি টাকার চুক্তির অনুমোদন - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার …. রংপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমনিরহাটে এইচএসসির ফলাফল বিপর্যয়, পাসশূন্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩,আহত ১২ লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও হুইলচেয়ার বিতরণ অটোরিকশাকে বাসের ধাক্কা মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ

বুড়িমারী বন্দরে কার্গো হ্যান্ডলিংয়ে ৪৬৫ কোটি টাকার চুক্তির অনুমোদন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯২ জন নিউজটি পড়েছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বুড়িমারী স্থলবন্দরে কার্গো হ্যান্ডলিং বা পণ্য ওঠানো-নামানোর ম্যানুয়াল কাজের জন্য ঠিকাদার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজের চুক্তিমূল্য ৪৬৪ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ৮৬৪ টাকা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বুড়িমারী স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং (ম্যানুয়াল) কাজের জন্য ঠিকাদার নিয়োগে দরদাতা হিসেবে রয়েছে ড্রপ কমিউনিকেশন লিমিটেড। প্রতিষ্ঠানটির ঠিকানা ৫১/৫১ এ, পুরানা পল্টন, ঢাকা।

বুড়িমারী স্থলবন্দর দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এ বন্দরের কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য ঠিকাদার নিয়োগের ফলে বন্দরের পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun