1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বিরল সফরে ভারতে পাকিস্তানি মন্ত্রী - রংপুর সংবাদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে বাস চলাচল শুরু নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত বিরল সফরে ভারতে পাকিস্তানি মন্ত্রী ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাব: আরও দুই দিন বৃষ্টি বেরোবির হল ছাড়তে ছাত্রলীগ নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের মিঠাপুকুরে স্কুলে আগুন, আতঙ্কে নামতে গিয়ে আহত কয়েক শিক্ষার্থী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার রংপুরের সাবেক চেয়ারম্যান রংপুর বিভাগে গ্যাস সরবরাহের ঘোষণা, সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর যথেষ্ট হয়েছে আর নয়, সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী খাল পুনঃখননের উদ্বোধন করে মাছ ও হাঁস অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বিরল সফরে ভারতে পাকিস্তানি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৮ জন নিউজটি পড়েছেন
বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী
বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী

অনলাইন ডেস্ক

দীর্ঘ বিরতির পর বিরল এক সফরে ভারতে গেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিবেশবিষয়ক মন্ত্রী ড. মুসাদ্দিক মালিক। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’-এ যোগ দিতে শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লি পৌঁছান তিনি।

নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুসাদ্দিক মালিকের ভারত পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়, দিল্লিতে আয়োজিত এসসিওর এই সাংস্কৃতিক ফোরামে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন তিনি।

এর আগে ২০২৩ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত সফর করেছিলেন। এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতেই সেবার ভারতে গিয়েছিলেন তিনি। মুসাদ্দিক মালিকের এই সফরকে তাই তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর উচ্চপর্যায়ের ভারত সফর হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) থেকে রোববার (২২ নভেম্বর) পর্যন্ত চলবে এসসিওর ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’। পাকিস্তান ২০২৬-২৭ মেয়াদে এসসিওর ‘কাউন্সিল অব হেডস অব স্টেট’ (সিএইচএস)-এর সভাপতির দায়িত্বে রয়েছে।

এসসিওর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত, রাশিয়া, ইরান, পাকিস্তান, বেলারুশ এবং মধ্য এশিয়ার তিন দেশ কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান। সদস্য দেশগুলোর প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতার ঐতিহ্যকে কেন্দ্র করেই এ ফোরামের আয়োজন করা হয়েছে।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। গত বছর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও নেতাদের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সভ্যতা বিষয়ক সংলাপ ফোরাম’ গঠনের প্রস্তাব দেন। পরে এসসিও কাউন্সিল প্রস্তাবটি গ্রহণ করে।

ভারত সরকারের ভাষ্য অনুযায়ী, ফোরামটির লক্ষ্য হলো অঞ্চলের সমৃদ্ধ ও পরস্পর সংযুক্ত সভ্যতার ঐতিহ্য উদ্‌যাপন, জনগণের মধ্যে সম্পর্ক জোরদার এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতা বাড়ানো।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি চীন, রাশিয়া, ইরান, বেলারুশ ও মধ্য এশিয়ার দেশগুলোসহ এসসিওর ১০টি সদস্য রাষ্ট্রের সংস্কৃতিমন্ত্রী, ১৫টি সংলাপ অংশীদার দেশ এবং পর্যবেক্ষক দেশগুলোর প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধন করা সম্মেলনটি দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় অনুষ্ঠিত হচ্ছে। ষোড়শ শতাব্দীতে মুঘল সম্রাট হুমায়ুন দুর্গটি নির্মাণ করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, পুরানা কিল্লায় পরিচালিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননে ভারতের প্রায় তিন হাজার বছরের ইতিহাসের নিদর্শন পাওয়া গেছে। এসব নিদর্শনের মধ্যে প্রাক-মৌর্য, মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগের পাশাপাশি মধ্যযুগীয় রাজপুত, সুলতানি ও মুঘল আমলের ইতিহাসের উপাদান রয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun