1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি আবু হানিফের - রংপুর সংবাদ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি আবু হানিফের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৭ জন নিউজটি পড়েছেন
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি আবু হানিফের
সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি আবু হানিফের

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে আবু হানিফ অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। তাঁর দাবি, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িসহ অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া ফরিদপুর, পিরোজপুর ও নড়াইলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চারজন নিহত হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ এবং হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডকে রাজনৈতিক কর্মসূচি নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন তিনি।

আবু হানিফ বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল হিসেবে কাজ করছে না; বরং সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এখন সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬ ও ১৮(১) ধারা অনুযায়ী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সময় এসেছে।

ফেসবুক পোস্টে তাঁর অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময়ও আওয়ামী লীগ মানুষের ওপর হত্যাকাণ্ড চালিয়েছে। সাম্প্রতিক সময়ে দলটির নেতাকর্মীরা প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছেন। বিদেশে পলাতক নেতারা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছেন এবং দেশে অবস্থানরত নেতাকর্মীরা জননিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন।

পোস্টে আবু হানিফ আরও দাবি করেন, সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে যেসব অপরাধের কথা উল্লেখ রয়েছে, আওয়ামী লীগ সেসব অপরাধে জড়িত। অপরাধের মাত্রা বিবেচনায় আইনগতভাবেই দলটিকে নিষিদ্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun