1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু - রংপুর সংবাদ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর রাখাইনে স্থলযুদ্ধে পিছিয়ে জান্তা, আকাশ হামলায় বাড়ছে বেসামরিক বিপর্যয় চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য সুখবর, একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড রংপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা সালমানের ভয়ে ঐশ্বরিয়ার দেহরক্ষী হয়েছিলেন কেতন, জানালেন অজানা ঘটনা

রংপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ জন নিউজটি পড়েছেন
চোর সন্দেহে আটক, গণপিটুনিতে নিহত
চোর সন্দেহে আটক, গণপিটুনিতে নিহত

ডেস্ক রিপোর্ট: রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২২ নভেম্বর) ভোররাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মকবুলকে আটক করেন। পরে উৎসুক জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মকবুল হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পলিপাড়া মৌবিরডাঙ্গা এলাকার সবুজ শেখের ছেলে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুই বলেন, মকবুল হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ভোররাতে চুরির অভিযোগে স্থানীয় লোকজন মকবুলকে আটক করেন। পরে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun