1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট - রংপুর সংবাদ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর রাখাইনে স্থলযুদ্ধে পিছিয়ে জান্তা, আকাশ হামলায় বাড়ছে বেসামরিক বিপর্যয় চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য সুখবর, একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড রংপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা সালমানের ভয়ে ঐশ্বরিয়ার দেহরক্ষী হয়েছিলেন কেতন, জানালেন অজানা ঘটনা

পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭ জন নিউজটি পড়েছেন
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট
পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট

রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সিমা বেগম নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া এবং একটি প্রকল্পের টিনের বেড়া ও গাছপালা ভাঙচুরেরও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই নারীসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শানেরহাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সিমা বেগম। তিনি পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামে নিজের নামে থাকা ১ দশমিক ২৯ একর জমিতে একটি প্রকল্প গড়ে তুলেছেন সিমা বেগম। ওই জমির দখল নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন সকালে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের নিয়ে নিজের প্রকল্পে পিকনিকের আয়োজন করেন সিমা বেগম। বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করেন। এ সময় তাঁরা প্রকল্পের টিনের বেড়া ভাঙচুর করেন এবং সিমা বেগম ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করেন।

এর প্রতিবাদ করলে সিমা বেগমকে মারধর করা হয়। একপর্যায়ে আবদুল বাতেন ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, নাছরিন বেগমের গলায় থাকা প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং মাসুদ মিয়া তাঁর কানের প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল ছিনিয়ে নেন। সিমা বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর দেবর আমিনুল ইসলাম (৫৫) ও স্বজন রাকিবুল ইসলাম রকিকেও মারধর করা হয়।

এ ছাড়া প্রকল্পের টিনের বেড়া ও গাছপালা ভাঙচুর করে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আবদুল বাতেন। তিনি বলেন, ‘আমার বাড়িঘর তারা দখল করতে লোকজন নিয়ে এসে মারামারি করেছেন। কার আঘাতে কে আহত হয়েছেন, তা আমি বলতে পারব না।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun