1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ - রংপুর সংবাদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুরে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল মিস ইউনিভার্সে মাহির মাতৃত্বের থিম, পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা ট্যাটু আঁকা নিষিদ্ধ, তবে শরীরে থাকলে অজু হবে কি? এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ উত্তরপত্রে রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস

রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৫ জন নিউজটি পড়েছেন
রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪
রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ৬৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আফজাল হোসেন (৫০)। তিনি রংপুর মহানগরীর পীরজাবাদ দরগাপাড়া এলাকার বাসিন্দা। গত ২১ নভেম্বর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাতিজি খাদিজা বেগম জানান, জ্বর নিয়ে সোমবার তাঁর বড় চাচাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু হয়।

তিনি অভিযোগ করেন, হাসপাতালে ভর্তির পর একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হলেও চিকিৎসকেরা ডেঙ্গু শনাক্ত করতে পারেননি। শনিবার রাত ৮টার দিকে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়। তবে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খাদিজা বেগম আরও জানান, তাঁদের পরিবারের কেউ গত এক-দুই মাসে ঢাকায় যাননি। এমনকি কোনো আত্মীয়স্বজনও তাঁদের বাড়িতে আসেননি। রংপুরে ডেঙ্গুতে তাঁর চাচার মৃত্যুতে এলাকায় এ রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া ৬৪ জনের মধ্যে রংপুর জেলায় ৩০ জন, লালমনিরহাটে ১২ জন, দিনাজপুরে ১০ জন এবং পঞ্চগড়ে ১২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত রংপুর বিভাগে মোট ৬ হাজার ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৮৮১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৪ জন।

রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এ

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun