1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল - রংপুর সংবাদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুরে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল মিস ইউনিভার্সে মাহির মাতৃত্বের থিম, পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা ট্যাটু আঁকা নিষিদ্ধ, তবে শরীরে থাকলে অজু হবে কি? এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ উত্তরপত্রে রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস

রংপুরে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ জন নিউজটি পড়েছেন
রংপুরে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল
রংপুরে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় চালু হলো শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল

রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল। নগরীর মাহিগঞ্জে অবস্থিত হাসপাতালটিতে নতুন করে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। এতে মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা উপকৃত হবেন বলে জানিয়েছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন।

হাসপাতালটিতে সপ্তাহে তিন দিন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দেবেন। পাশাপাশি প্রতিদিন চলবে টিকাদান কার্যক্রম। পর্যায়ক্রমে সিজারিয়ান অপারেশন চালু এবং হাসপাতালটিকে ২০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সিটি করপোরেশনের।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা এ হাসপাতাল থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসা দেবেন। প্রতিদিন টিকাদান কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, দ্রুত একজন শিশু বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের চেষ্টা চলছে। তাঁদের যুক্ত করা সম্ভব হলে মাহিগঞ্জ ও আশপাশের এলাকার রোগীদের চিকিৎসার জন্য বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে না। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হাসপাতালটির কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথম ধাপের কাজ সম্পন্ন হলো।

অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ ও ডা. ইসমত নিগার স্বপ্নাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগে এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল নামে পরিচিত ছিল। পরে রংপুর সিটি করপোরেশন হাসপাতালটি সংস্কার করে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল নামে চালুর উদ্যোগ নেয়। নতুন করে কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এখন থেকে এখানে মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun