1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ - রংপুর সংবাদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ উত্তরপত্রে রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর রাখাইনে স্থলযুদ্ধে পিছিয়ে জান্তা, আকাশ হামলায় বাড়ছে বেসামরিক বিপর্যয় চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য সুখবর, একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড রংপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৩ জন নিউজটি পড়েছেন
রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ
রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ তিন নেতা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের এ বৈঠক শুরু হয়। প্রায় পৌনে ৩টা পর্যন্ত চলা বৈঠক শেষে এনসিপি নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে যান।

বৈঠকে এনসিপির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এ আহ্বানে বিরোধী দলগুলোর পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত অনুযায়ী, সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে পারে বিরোধী দলগুলো।

এনসিপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের প্রাথমিক পর্ব শুরু হলো। তবে এনসিপির পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun