1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর - রংপুর সংবাদ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর রাখাইনে স্থলযুদ্ধে পিছিয়ে জান্তা, আকাশ হামলায় বাড়ছে বেসামরিক বিপর্যয় চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য সুখবর, একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড রংপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২ সশস্ত্র বাহিনী দিবস: বীর শহিদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা সালমানের ভয়ে ঐশ্বরিয়ার দেহরক্ষী হয়েছিলেন কেতন, জানালেন অজানা ঘটনা

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৫ জন নিউজটি পড়েছেন
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

ভোটার এলাকা পরিবর্তনের জন্য জমা দেওয়া অনিষ্পন্ন আবেদনগুলো আগামী ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ের মধ্যে নতুন কোনো আবেদন গ্রহণ করা যাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ভোটার স্থানান্তরের অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তিতে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সার্ভার অ্যাকসেসও দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের যেসব আবেদন এখনো নিষ্পত্তি হয়নি, সেগুলো আগামী ২৪ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এ সময় নতুন কোনো আবেদন গ্রহণ করা যাবে না।

ইসি সূত্রে জানা গেছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যে চলতি বছরের ১ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হয়।

ইসির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৩৬৯ জন ভোটার তাঁদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৪৯ জন, ফেব্রুয়ারিতে ৩৫ জন এবং মার্চে ৫ হাজার ৬১০ জন ভোটার এলাকা পরিবর্তন করেন। এপ্রিলে ৬৯ হাজার ৯৯৮ জন, মে মাসে ৫১ হাজার ৫৫৭ জন এবং জুনে ৬৪ হাজার ৯১১ জন ভোটার এলাকা পরিবর্তন করেন।

এ ছাড়া জুলাইয়ে ১ লাখ ২৮ হাজার ৯০০ জন, আগস্টে ১ লাখ ২৮ হাজার ৬৯১ জন, সেপ্টেম্বরে ১ লাখ ২৪ হাজার ২৪১ জন, অক্টোবরে ১ লাখ ১১ হাজার ৩৯০ জন এবং নভেম্বরের প্রথম দিন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৯৮৭ জন ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun