1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা - রংপুর সংবাদ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুরে চার খুনের চার্জশিটে অসংগতি, আদালত থেকে ফিরিয়ে নিলেন তদন্ত কর্মকর্তা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা ট্যাটু আঁকা নিষিদ্ধ, তবে শরীরে থাকলে অজু হবে কি? এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ উত্তরপত্রে রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে তারেক রহমানের সঙ্গে এনসিপির সংলাপ রংপুর বিভাগে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪ পীরগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ, স্বর্ণালংকার লুট এক ইনিংসেই তিন রেকর্ড, পান্তের ব্যাটে ওয়েলিংটনে ইতিহাস ভোটার এলাকা পরিবর্তনের আবেদন নিষ্পত্তিতে ইসির সময়সীমা ২৪ নভেম্বর রাখাইনে স্থলযুদ্ধে পিছিয়ে জান্তা, আকাশ হামলায় বাড়ছে বেসামরিক বিপর্যয়

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১৬ জন নিউজটি পড়েছেন
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালকে ছাড়াই মাঠে নামবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ম্যাচে লামিনে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে শারীরিকভাবে সতেজ হতে তরুণ এই ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হান্সি ফ্লিক।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল ও ক্লাব কর্তৃপক্ষের পারস্পরিক সম্মতিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যস্ত সূচির কারণে টানা ম্যাচ খেলতে হয়েছে তাকে। প্রতি তিন দিন পরপর মাঠে নামতে হওয়ায় পর্যাপ্ত বিশ্রামের সুযোগও পাচ্ছিলেন না এই স্প্যানিশ তারকা।

এ পরিস্থিতিতে ইয়ামালের শারীরিক অবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বার্সেলোনার কোচিং স্টাফ। পাশাপাশি আজারবাইজানের সম্ভাব্য কম তাপমাত্রাও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচনায় এসেছে।

দলের সঙ্গে আজারবাইজান যাওয়ার আগে বার্সেলোনার অনুশীলনকেন্দ্রে আয়োজিত ‘হোয়ান গাম্পার’ উৎসবে অল্প সময়ের জন্য দেখা যায় ইয়ামালকে। তবে সেখানে ১০ মিনিটেরও কম সময় অবস্থান করেন তিনি।

আগামী বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে সাবাহর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইয়ামালকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। ব্যস্ত সূচিতে তরুণ ফরোয়ার্ডের শারীরিক সতেজতা ধরে রাখাই এর মূল লক্ষ্য।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun