1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী অভির - রংপুর সংবাদ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল: শফিকুর রহমান রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫ শেখ হাসিনাকে ফিরতে হলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে: দুলু প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর আধাবেলা হরতাল রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী অভির আওয়ামী লীগ আগে ঠিক করুক, কীভাবে ফিরতে চায়: তথ্যমন্ত্রী পার্থ ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড় ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, কাল মাতাবেন মঞ্চ রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী অভির

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১১ জন নিউজটি পড়েছেন
রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী অভির
রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী অভির

রংপুর প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী অফিক হাসান অভি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অফিক হাসান অভি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ১টার দিকে দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অভি। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেরোবির শিক্ষার্থী জাকির জিম ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে এসেছেন। শিক্ষার্থীর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun