1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আগে ঠিক করুক, কীভাবে ফিরতে চায়: তথ্যমন্ত্রী পার্থ ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড় ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, কাল মাতাবেন মঞ্চ রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ রংপুরে সেনা সদস্যের ভাড়া বাসা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, আটক ১ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংবাদ সম্মেলন

ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২০ জন নিউজটি পড়েছেন
ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল
ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল

আন্তর্জাতিক ডেস্ক :

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি এবং পরবর্তী সময়ে পুলিশের এক সদস্যের গায়ে থুতু নিক্ষেপের ঘটনায় এক বাংলাদেশি যুবককে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)। দুই ঘটনায় দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর তাকে এ সাজা দেওয়া হয়। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন ইয়ামিন। ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি ২৬ বছর বয়সী এক বিমানবালার স্পর্শকাতর স্থানে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে এ ঘটনা ঘটে বলে আদালতে জানান সহকারী সরকারি কৌঁসুলি ক্লারা লো।

এ ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হন ওই বিমানবালা। তিনি ইয়ামিনকে স্পর্শ করতে নিষেধ করলেও কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন তিনি। পরে সহকর্মীকে বিষয়টি জানালে ওই সহকর্মী ইয়ামিনের মুখোমুখি হন এবং পুলিশকে খবর দেন।

ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশ ইয়ামিনকে গ্রেপ্তার করে। পরে ব্যক্তিগত বন্ডে মুক্তি পান তিনি।

তবে এক মাসেরও কম সময়ের ব্যবধানে আবার পুলিশের হাতে ধরা পড়েন ইয়ামিন। গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় দেখতে পায় পুলিশ। সে সময় একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসে কাঁদছিলেন এবং অসংলগ্নভাবে চিৎকার করছিলেন তিনি। তার নাক দিয়ে রক্তও ঝরছিল।

পুলিশ সদস্যরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করলে সহযোগিতা করেননি ইয়ামিন। বরং মাটিতে শুয়ে অস্থির আচরণ করতে থাকেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ কমপ্লেক্সে নেওয়া হয়।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সেখানে সিগারেট চেয়ে না পেয়ে আরও আক্রমণাত্মক আচরণ শুরু করেন তিনি। একপর্যায়ে এক পুলিশ সদস্য তার পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার গায়ে থুতু নিক্ষেপ করেন।

বিমানবালাকে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত হন ইয়ামিন। দুই ঘটনায় দোষ স্বীকারের পর আদালত তাকে চার মাসের কারাদণ্ড দেন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun