1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আগে ঠিক করুক, কীভাবে ফিরতে চায়: তথ্যমন্ত্রী পার্থ ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড় ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, কাল মাতাবেন মঞ্চ রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ রংপুরে সেনা সদস্যের ভাড়া বাসা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, আটক ১ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংবাদ সম্মেলন

জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ জন নিউজটি পড়েছেন
জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান
জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান

স্টাফ রিপোর্টার

গণভোটের রায়ের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং চলমান সংকট উত্তরণে সংবিধান সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের বাদামতলী, আগ্রাবাদ এলাকা থেকে দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে মহানগরী জামায়াত। মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, গণভোটের রায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ছিল জাতীয় সংকট উত্তরণের প্রধান ভিত্তি। বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে পারেনি। গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার কার্যক্রম শুরু করলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম অভিযোগ করেন, সরকার গঠনের পর থেকেই দলটি ফ্যাসিবাদের পথে হাঁটছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুনোখুনিতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে দুর্বল করার ষড়যন্ত্রে বিএনপি জড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালোটাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকে আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, ‘তারা বিএনপির কোলে আশ্রয় নিয়ে কালসাপ হয়ে ফিরে আসতে চায়।’

বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগ সম্পর্কে অতীতের সতর্কবার্তা ভুলে যাওয়ার কারণেই বিএনপি আজ জাতীয় সংকট তৈরি করেছে বলে তিনি মনে করেন।

নজরুল ইসলাম বলেন, দেরিতে হলেও বিএনপির শুভবুদ্ধির উদয় হওয়া প্রয়োজন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংকট উত্তরণে সরকার উদ্যোগ নিলে বিরোধী দলসহ জুলাইয়ের সব শক্তি পাশে থাকবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম।

এ সময় নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, সদরঘাট থানা আমীর এম এ গফুর, খুলশি থানা আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মকবুল আহমদসহ মহানগরী ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun