1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড় - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আগে ঠিক করুক, কীভাবে ফিরতে চায়: তথ্যমন্ত্রী পার্থ ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি, পরে পুলিশকে থুতু—সিঙ্গাপুরে বাংলাদেশির জেল মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড় ঢাকায় পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, কাল মাতাবেন মঞ্চ রংপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, আখেরি মোনাজাত শনিবার গণপতি পরিবারের চার খুন: চুরির উদ্দেশ্যের কথা জানাল পুলিশ রংপুরে সেনা সদস্যের ভাড়া বাসা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার, আটক ১ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি, উত্তরণে জামায়াতের আহ্বান আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সংবাদ সম্মেলন

মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ জন নিউজটি পড়েছেন
মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড়
মেসি স্কুলজীবনে কেমন ছিলেন ? সপ্তম শ্রেণির নম্বরপত্র ঘিরে তোলপাড়

স্পোর্টস ডেস্ক

ফুটবল মাঠে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন লিওনেল মেসি। তবে শ্রেণিকক্ষে কেমন ছিলেন আর্জেন্টাইন মহাতারকা? গণিত, ভাষা কিংবা বিজ্ঞানে কত নম্বর পেতেন তিনি? সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সপ্তম শ্রেণির একটি পুরোনো নম্বরপত্র ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার স্কুলজীবন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওন, ওলে ও টিওয়াইসি স্পোর্টস-এর তথ্য অনুযায়ী, নম্বরপত্রটি রোজারিওর ৬৬ নম্বর জেনারেল লাস হেরাস স্কুলের। ওই সময় মেসির বয়স ছিল ১২ থেকে ১৩ বছর। পড়াশোনার পাশাপাশি তিনি নিউওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে ফুটবল খেলতেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘স্কালোনাদোস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে নম্বরপত্রের ছবিটি প্রকাশ করা হয়। তবে এটি নতুন কোনো নথি নয়। ২০০৯ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো মেসির স্কুলজীবন নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ছবিটি সামনে এনেছিল।

নম্বরপত্র অনুযায়ী, সব বিষয়েই উত্তীর্ণ হয়েছিলেন মেসি। তবে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন শারীরিক শিক্ষায়—১০-এর মধ্যে ১০। চিত্রকলা ও সংগীতে পেয়েছিলেন ৮ করে। নৈতিকতা ও নাগরিক শিক্ষায় তার নম্বর ছিল ৭। অন্যদিকে গণিত, ভাষা, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি শিক্ষায় পেয়েছিলেন ৬ করে।

নিজের ছাত্রজীবন নিয়ে মেসিও খুব একটা আত্মতৃপ্ত নন। ২০২৪ সালের জুনে ভাতিজা তোমাসের সঞ্চালনায় এক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি স্বীকার করেছিলেন, ‘সত্যি বলতে, আমি কখনো ভালো ছাত্র ছিলাম না।’ স্কুল বাড়ির কাছেই হলেও প্রায়ই দেরি করে পৌঁছাতেন বলেও জানিয়েছিলেন এই ফুটবল তারকা।

মেসির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিতের শিক্ষিকা আন্দ্রেয়া সোসা ২০০৯ সালে গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শ্রেণিকক্ষে মেসি ছিলেন শান্ত ও লাজুক স্বভাবের। খুব বেশি কথা বলতেন না। তবে বিরতির সময় ফুটবল খেলতে নামলেই বদলে যেত তার চেহারা।

আরেক শিক্ষিকা মনিকা দোমিনার স্মৃতিতেও ফুটবলপ্রেমী সেই কিশোরের ছবি স্পষ্ট। মেসির সঙ্গে ফুটবল খেলার জন্য সহপাঠীরা মুখিয়ে থাকত। ক্লাস শেষ হওয়ার পর কে আগে মাঠে পৌঁছাবে, তা নিয়েও চলত প্রতিযোগিতা।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হয়ে ওঠার পরও শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভোলেননি মেসি। একাধিকবার সেখানে গিয়েছেন তিনি। স্কুলটির তৎকালীন প্রধান শিক্ষিকা গ্রাসিয়েলা রিবোলদি জানিয়েছিলেন, মেসির আর্থিক সহায়তায় কম্পিউটার, টেলিভিশন ও সংগীতের সরঞ্জাম কেনার পাশাপাশি স্কুলের অবকাঠামোগত উন্নয়নও করা হয়েছিল।

মেসির নম্বরপত্র প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রকম মন্তব্য ও রসিকতা। অনেকেই নিজেদের স্কুলজীবনের ফলাফলের সঙ্গে তার নম্বরের মিল খুঁজছেন। তবে শারীরিক শিক্ষায় পূর্ণ নম্বর পাওয়া সেই কিশোর একদিন ফুটবল দুনিয়ায় ১০ নম্বর জার্সিকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন, তা তখন হয়তো কেউই ভাবেননি

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun