1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের হামলায় ৩ বাংলাদেশি আহত,সীমন্ত এলাকায় আতঙ্ক  - রংপুর সংবাদ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের হামলায় ৩ বাংলাদেশি আহত,সীমন্ত এলাকায় আতঙ্ক  রংপুরে অটোরিক্সা চুরি করে  পালানোর অভিযোগে গণপিটুনীতে ২ জনের মৃত্যু পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি: ড. ইফতেখারুজ্জামান সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, কৃষকদের ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণ  ও গুলিবর্ষণ গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু রংপুর বিভাগে ডেঙ্গু পরিস্থিতি : ৭ দিনে শনাক্ত ৪৫৪ জন, মৃত্যু ১ বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটার পরামর্শ আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের হামলায় ৩ বাংলাদেশি আহত,সীমন্ত এলাকায় আতঙ্ক 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের হামলায় ৩ বাংলাদেশি আহত,সীমন্ত এলাকায় আতঙ্ক 

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছেড়ে দেওয়া একটি বাঘের হামলায় তিনজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সীমান্তের ওপার থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে। ওই সময় মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। বাঘের আকস্মিক হামলায় শরিফা বেগম, আফসার উদ্দিন ও নজরুল ইসলাম নামের তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তের ওপারে জঙ্গল এলাকা থেকে বিএসএফ পরিকল্পিতভাবে এই বাঘটি বাংলাদেশে ছেড়ে দিয়েছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে গুলি ছুড়লেও বাঘটিকে কাবু করা সম্ভব হয়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আল মামুন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঘ আসার খবরের পর থেকে সীমান্তের লোকজন আতঙ্কে রয়েছেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে যান। সেখানে ছাগলটিকে ঘাস খেতে দেখে তিনি সেটির কাছে এগিয়ে গেলে বাঘের আক্রমণের শিকার হন। পরে তাকে বাঁচাতে গেলে বাকি দুজন বাঘের আক্রমণের শিকার হন।  পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।  পরে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমঝোল সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তিনজন সাধারণ মানুষকে আহত করেছে। জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun