1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে অটোরিক্সা চুরি করে  পালানোর অভিযোগে গণপিটুনীতে ২ জনের মৃত্যু - রংপুর সংবাদ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে ভারতীয় বাঘের হামলায় ৩ বাংলাদেশি আহত,সীমন্ত এলাকায় আতঙ্ক  রংপুরে অটোরিক্সা চুরি করে  পালানোর অভিযোগে গণপিটুনীতে ২ জনের মৃত্যু পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি: ড. ইফতেখারুজ্জামান সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, কৃষকদের ধাওয়া খেয়ে ককটেল বিস্ফোরণ  ও গুলিবর্ষণ গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু রংপুর বিভাগে ডেঙ্গু পরিস্থিতি : ৭ দিনে শনাক্ত ৪৫৪ জন, মৃত্যু ১ বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটার পরামর্শ আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

রংপুরে অটোরিক্সা চুরি করে  পালানোর অভিযোগে গণপিটুনীতে ২ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ জন নিউজটি পড়েছেন
জেলা প্রতিনিধি, রংপুর। 
রংপুরে অটোরিক্সা চুরি করে পালানোর অভিযোগে গণপিটুনীতে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর)  ভোর সাড়ে ৫টার দিকে গঙ্গাচড়ার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার তিস্তা বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর। 
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোরে তার অটোরিক্সার ঘরে শব্দ শুনতে পায়। শোবার ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান তার অটোরিক্সাটি চোর চুরি করে নিয়ে যাচ্ছে। এ সময় বাড়ির পাশের্^ মসজিদে মুসল্লীরা নামাজ আদায় করছিলেন। সোহেল চিৎকারে কয়েকজন মুসল্লী মসজিদ থেকে বের হয়ে অটোরিক্সারটির পিছু নেয়। তাদের ওই সময় আটক করতে না পেরে মসজিদের মাইকে অটোরিক্সা চুরির বিষয়টি ঘোষণা দেয় হয়। এরপর স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এসে অটোরিক্সার পিছু নেয়। প্রায় আধা কিলোমিটার দূরে তিস্তা সেচ ক্যানেল এলাকায় অটোরিক্সাটি রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে রেজাউল ও সাদিকুল। এ সময় স্থানীয়রা চারদিক থেকে তাদের ঘিরে গণপিটুনী দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
অটোরিক্সা মালিক সোহেল বলেন, মধ্যরাতে বাথরুমে যাওয়ার সময়ও আমি অটোরিক্সটি দেখেছি। এর হঠাৎ আমার মেয়ে কান্না করা শুরু করলে তাকে ঘুম পড়াচ্ছিলাম। তখন হঠাৎ করে অটোরিক্সার ঘরে শব্দ শুনতে পাই। এরপর কিছুক্ষণ পর আমার স্ত্রী বলে তুমি ঘুমাচ্ছো, আমাদের অটোরিক্সাটি চোর নিয়ে যাচ্ছে। এরপর বারান্দা দিয়ে বের হয়ে অটোরিক্সাটি টেনে ধরার চেষ্টা করলে চোর আমাকেসহ অটোরিক্সটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি অটোরিক্সা ছেড়ে চিৎকার করলে মসজিদের মুসল্লীরা বের হয়ে তাদের ধাওয়া দেয়। মাটিতে পড়ে গিয়ে আমার হাঁটুর চামড়া উঠে গেছে। পরে শুনি আমাদের বাড়ির আধা কিলোমিটার দূরে ক্যানেলের ধারে গণপিটুনীতে তাদের মৃত্যু হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দু’জনের মরদেহ সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ দুটি পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun