1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুর বিভাগে ডেঙ্গু পরিস্থিতি : ৭ দিনে শনাক্ত ৪৫৪ জন, মৃত্যু ১ - রংপুর সংবাদ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় বসতঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ৬ গবাদিপশু রংপুর বিভাগে ডেঙ্গু পরিস্থিতি : ৭ দিনে শনাক্ত ৪৫৪ জন, মৃত্যু ১ বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম ধান কাটার পরামর্শ আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট পূজামণ্ডপে ডেকোরেশনের সরঞ্জাম খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু রাতে পূজা দেখতে বেরিয়েছিলেন যুবক, ভোরে রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

রংপুর বিভাগে ডেঙ্গু পরিস্থিতি : ৭ দিনে শনাক্ত ৪৫৪ জন, মৃত্যু ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২১ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

রংপুর বিভাগে গত ৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৫৪ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানা গেছে।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাইয়ান নামে সাড়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাবা ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা আব্দুর রাজ্জাক।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৫ জন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ২ জন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাত দিনে রংপুরের ১০৩ জনসহ বিভাগের আট জেলায় ডেঙ্গু আক্রান্ত মোট ৪৫৪ জন রোগী শনাক্ত হয়। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয় ৪১৭ জন। একই সময়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৪২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দিনাজপুরে ২৫, লালমনিরহাটে ৯ এবং গাইবান্ধায় ১৪ জন রয়েছেন।

মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত রংপুর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৪৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২০ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল বা চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করলে চলবে না। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সিটি করপোরেশন, পৌর এলাকাসহ প্রতিটি বাড়িতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে সামান্য জ্বর দেখা দিলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun