1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন কাল রংপুরে আসছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, কিশোরকে গাছে বেঁধে নির্যাতন রংপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সনাতনীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে : আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগের কোথাও ঝুঁকি নেই, সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে: ডিআইজি ‘শৃঙ্খলা, পেশাদারত্ব ও দেশপ্রেমই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি’ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণায় মসজিদ ব্যবহারের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। খুব শিগগিরই কোনো এক সময়ে তিনি এ সফর করবেন।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক এ সেমিনারের যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তার সুবিধাজনক সময়ে তাকে স্বাগত জানাতে আমরাও দৃঢ়ভাবে প্রস্তুত রয়েছি।
হুমায়ুন কবির বলেন, বিশ্বশান্তি রক্ষায় সৌদির নেতৃত্বে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে কাজ করতে প্রস্তুত সেনাবাহিনী।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ পাবে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ ইস্যু।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun