1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন - রংপুর সংবাদ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৪ রংপুরে চলন্ত বাস থেকে ফেলে  দুই যাত্রীকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু এসএসসির ৮০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী জনগণের সাথে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে পাঁচই আগস্টের মত… রংপুরে সমাজকল্যাণ মন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের ১৫ কিমির মডেল খাল জানালেন ত্রাণমন্ত্রী দুলু ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার …. রংপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমনিরহাটে এইচএসসির ফলাফল বিপর্যয়, পাসশূন্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২

বর্ণাঢ্য আয়োজনে রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ জন নিউজটি পড়েছেন

জেলা প্রতিনিধি,
রংপুর॥

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) আয়োজনে অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা।
অনুষ্ঠানে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে ডিসি (সিটিএসবি) সনাতন চক্রবর্তীসহ আরপিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য, ক্রীড়াবিদ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সামসুজ্জামান সামু বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের এ ধরনের আয়োজন স্থানীয়ভাবে খেলাধুলার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। ফুটবল, ভলিবল, কাবাডি, হ্যান্ডবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় ভালো খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে কাজ শুরু হয়েছে। তিনি কাবাডি টুর্নামেন্ট আয়োজনের জন্য পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ পিপিএম-সেবা বলেন, কাবাডি আমাদের উপমহাদেশের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খেলা। দেশীয় ক্রীড়া ঐতিহ্যকে ধারণ ও বিকশিত করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজের সৃজনশীলতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মানসিকতার বিকাশ ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের পৃষ্ঠপোষকতা ও আইজিপির উদ্যোগে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি ও সমাজ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ক্রীড়া কার্যক্রম কার্যকর ভূমিকা পালন করবে।
পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতিসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী ম্যাচে কোতোয়ালি থানা, হারাগাছ থানাকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় ম্যাচে মাহিগঞ্জ থানা, তাজহাট থানাকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কোতোয়ালি থানা ও মাহিগঞ্জ থানা।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun