1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার - রংপুর সংবাদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের ১৫ কিমির মডেল খাল জানালেন ত্রাণমন্ত্রী দুলু ক্রীড়ার উন্নয়নে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে খেলার মাঠ তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার …. রংপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী লালমনিরহাটে এইচএসসির ফলাফল বিপর্যয়, পাসশূন্য ৬ শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদ প্রতিমন্ত্রী রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে নৈশ কোচের ধাক্কা, নিহত ৩,আহত ১২ লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও হুইলচেয়ার বিতরণ অটোরিকশাকে বাসের ধাক্কা মেয়ের মৃত্যুর পর গর্ভের সন্তানসহ মারা গেলেন আদুরি লালমনিরহাটে চকলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ : যুবকের যাবজ্জীবন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ জন নিউজটি পড়েছেন
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হুমায়ুন কবির ডিউক। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ডিউক সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।

উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গতকাল শনিবার রাতে উপজেলার মজুমদারহাট ব্রিজ সংলগ্ন নিজস্ব কম্পিউটারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ডিউক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে এবং এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা আরও জানান, গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

রংপুর/স/এস

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun