1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
আদিতমারীতে স্কুলে বহিরাগতদের হামলা,  শিক্ষক শিক্ষার্থী সহ ১৫জন আহত। - রংপুর সংবাদ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফেরার পথ খুললে শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন কাল রংপুরে আসছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, কিশোরকে গাছে বেঁধে নির্যাতন রংপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সনাতনীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা হবে : আসাদুল হাবিব দুলু রংপুর বিভাগের কোথাও ঝুঁকি নেই, সম্প্রীতির মধ্য দিয়ে সপ্তমী পালিত হয়েছে: ডিআইজি ‘শৃঙ্খলা, পেশাদারত্ব ও দেশপ্রেমই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি’ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচারণায় মসজিদ ব্যবহারের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ

আদিতমারীতে স্কুলে বহিরাগতদের হামলা,  শিক্ষক শিক্ষার্থী সহ ১৫জন আহত।

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৯ জন নিউজটি পড়েছেন
লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রধান শিক্ষকে  পুনবহালকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে শিক্ষক শিক্ষার্থীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার(১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের  সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ও একজনকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে প্রধান শিক্ষক রশিদুল আলম, ৮ম শ্রেনির শিক্ষার্থী মনোয়ারুল, হামিদুল, সিয়াম, সামিউল ও ৯ম শ্রেণির রুবেলসহ ১৫ জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগে গত ২০২৪ সালে ৫ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিতি ছিলেন সরলখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলম। তৎকালিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি বিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। এক পর্যায়ে জোরপুর্বক ইস্তেফা পত্রও লিখে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। যার কারনে দীর্ঘ সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রশিদুল আলম।
কালক্রমে শিক্ষার্থীরা অবস্থান পাল্টে প্রধান শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে গত মাস থেকে প্রধান শিক্ষক রশিদুল আলমকে পুনবহালের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনসহ নানান কর্মসুচি পালন করেন। কর্মসুচির মধ্যে শিক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় ঘেরাও করেন। পরবর্তিতে উপজেলা প্রশাসন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে সপদে ফিরতে নির্দেশ দেন। কিন্তু এতে বাঁধসাধে স্থানীয় বহিরাগত একটি পক্ষ।বহিরাগত পক্ষটি প্রধান শিক্ষককে বিদ্যালয়ে যেতে বাঁধা প্রদান করে আসছিল। যা নিয়ে কয়েক দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার প্রধান শিক্ষক রশিদুল আলম বিদ্যালয়ে উপস্থিত হলে বহিরাগত পক্ষের ৪০/৫০ জন গিয়ে প্রধান শিক্ষককে মারপিট করে  বিদ্যালয় থেকে বের করে দিতে চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ১৫জন শিক্ষার্থী আহত হন।
খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থী মনোয়ারুল ইসলাম বলেন, আগে বুঝতে না পেয়ে প্রধান শিক্ষকের বিরোধিতা করেছিলাম। কিন্তু পরে যখন দেখলাম তাকে ছাড়া বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে তখন তাকে পুনবহাল করতে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। মঙ্গলবার প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসলে ৪০/৫০ জন বহিরাগত এসে শিক্ষকসহ আমাদের উপর হামলা চালায়। আমরা প্রধান শিক্ষককে পুনবহাল চাই। একই সাথে বহিরাগতদের বিচার চাই।
আহত প্রধান শিক্ষক রশিদুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে বহিরাগত একটি পক্ষ আমাকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ে প্রবেশে বাঁধা দেয়। উপজেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হলে বহিরাগত ৪০/৫০ জন এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। শিক্ষার্থী ও শিক্ষকরা আমাকে বাঁচাতে এলে তাদের উপরও হামলা করা হয়। আমিসহ ১৫ জন শিক্ষার্থী  হাসপাতালে ভর্তি হয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরলখাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun