1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী - রংপুর সংবাদ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিনের পাওনা টাকা না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা, বন্ধ বাফার গোডাউনের কার্যক্রম এসএসসির ফল প্রকাশ সোমবার সাড়ে ৬ বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫৭১২ পুলিশের অভিযানে ছাত্রদল নেতার মৃত্যুর অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী রংপুরে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর চলাচল স্বাভাবিক মেনোপজ ককটেল: অ্যালার্জি ও অ্যাসিডিটির ওষুধে কি মিলবে মুক্তি সিরাজগঞ্জে মধ্যরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০ একাকিত্ব নয়, আধুনিক জীবনধারার নতুন ব্যাকরণ নির্জনতা কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে, বন্যা পরিস্থিতি স্থিতিশীল

নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

 

লালমনিরহাট প্রতিনিধি ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নারীর শিক্ষা ও ক্ষমতায়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এলক্ষ্যে নারীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (১লা আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় সেলাই মেশিন, বাইসাইকেল, সিলিং ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে আরও সম্প্রসারণ করে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গ্রাম পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে ৮০ জন দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া নারীদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১২০টি সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬২টি সিলিং ফ্যান এবং বিভিন্ন ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ৬১টি ফুটবল, ৬১টি ভলিবল ও ৫টি ক্রিকেট সেট বিতরণ করা হয়।

এসময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপকারভোগী নারী শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun